স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ওয়ান নিউজ ডেস্ক:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাজনিত ফলোআপের অংশ হিসেবে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের পথে রওনা হন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। সফর শেষে আগামী ১৮ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতিকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের অংশ হিসেবে বিদেশে চিকিৎসা ও ফলোআপ চালিয়ে যাচ্ছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *