হামের প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

হামের প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে শিশু রয়েছে। এদের মধ্যে একজন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে, বাকিরা উপসর্গজনিত জটিলতায় প্রাণ হারিয়েছে।

একই সময়ে নতুন করে ১,১৭০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া ১২৫ জনের দেহে পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৮ হাজারের বেশি শিশুর মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজারের বেশি শিশুর শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এ সময়ের মধ্যে প্রায় ১৯ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে তাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *