হুথি হামলার জেরে ঢাকা-সৌদি রুটে ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি যাত্রী

হুথি হামলার জেরে ঢাকা-সৌদি রুটে ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি যাত্রী

ওয়ান নিউজ ডেস্ক: সৌদি আরবে হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার প্রভাবে ঢাকা থেকে দেশটিতেগামী একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ বুধবার বিকেলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত চার দিনে মোট ৮৯টি সৌদিগামী ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ৩৯টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। আকস্মিক এই বিপর্যয়ের ফলে এরই মধ্যে চরম বিপাকে পড়েছেন সাড়ে চৌদ্দ হাজারেরও বেশি সৌদিগামী যাত্রী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেবিচকের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *