হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনা, বন্দুকধারী নিহত

হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনা, বন্দুকধারী নিহত

ওয়ান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির সামনে বন্দুকধারীর হামলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে হামলাকারী নিহত হয়। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শনিবার সন্ধ্যায় স্থানীয় সময় হোয়াইট হাউসসংলগ্ন ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে এসে হঠাৎ অস্ত্র বের করে গুলি চালায়।

পরে দায়িত্বরত সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত পাল্টা ব্যবস্থা নিলে বন্দুকধারী গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন এবং তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গুলির ঘটনার পর হোয়াইট হাউস এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তাকর্মীরা সবাইকে নিচু হয়ে আশ্রয় নিতে নির্দেশ দেন।

এফবিআই জানিয়েছে, ঘটনাটি তদন্তে তারা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন তথ্য জানানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা নিয়ে একাধিক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এর আগেও সন্দেহভাজন অস্ত্রধারীদের সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলির ঘটনা সামনে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *