বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

গলাচিপায় “দুর্যোগ প্রশমন বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৯১ Time View
গলাচিপায় "দুর্যোগ প্রশমন বিষয়ক" প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গলাচিপায় "দুর্যোগ প্রশমন বিষয়ক" প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে পটুয়াখালীর গলাচিপায় জুনিয়র হাইস্কুলের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও মাঠ প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর জুনিয়র হাই স্কুলের জন্য এমন প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা দুর্যোগ মোকাবেলায় আরো সাহসী হবে বলে মনে করেন।

বিশেষ অতিথি ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড ইনচার্জ কামাল হোসেন বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চলের কারণে প্রায় প্রতি বছরে কম বেশি বন্য, ঘুর্ণিঝড়,সাইক্লোন মত দুর্যোগ আঘাত হানে। ফলে অনেক জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এর প্রধান কারণ হলো অসচেতনা। আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে আপনারা যা কিছু শিক্ষা অর্জন করলেন আপনাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে কাজে লাগবে এবং দুর্যোগের সময় সাবধানতা অবলম্বন করতে পারবেন। ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন।

পরবর্তীতে স্কুল মাঠ প্রাঙ্গনে দুর্যোগ বিষয়ক একটি মোহড়ার আয়োজন করা হয়। এসময় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর গলাচিপা সকল কমকর্তা,সাংবাদিক সহ ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin