আজ শুরু হজযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ শুরু হজযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

এবারের হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরবে যাবেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৬টি, সাউদিয়া-এর ৪টি এবং ফ্লাইনাস-এর ৪টি ফ্লাইট রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সাউদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *