হজযাত্রীদের নিয়ে বাংলাদেশের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

হজযাত্রীদের নিয়ে বাংলাদেশের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান ‘নুসুক মারহাবা’র ম্যানেজার রায়েদ বাকশাউন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *