লাখো মুসল্লির পদচারণায় মুখর মিনা, শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

লাখো মুসল্লির পদচারণায় মুখর মিনা, শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

ওয়ান নিউজ ডেস্ক:
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রোববার এশার নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি। হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আগামী কয়েকদিন মিনাসহ আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন তারা।

এ বছর বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ২০ লাখের বেশি মুসলমান হজ পালনে সৌদি আরবে সমবেত হয়েছেন। ইতোমধ্যে মক্কা ও আশপাশের এলাকা হাজিদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে।

হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন দেশের হজ মিশনও নিজ নিজ দেশের হাজিদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করছে। মিনায় যাতায়াত, আবাসন ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।

হজের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ হিসেবে হাজিরা মিনায় অবস্থান করবেন। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, জিকির-আজকার ও ইবাদতে সময় কাটাবেন তারা। মিনার পুরো পরিবেশজুড়ে ধ্বনিত হবে মুসল্লিদের তালবিয়া।

আগামী মঙ্গলবার আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—আরাফাতের খুতবা ও অবস্থান। এরপর মুজদালিফায় রাতযাপন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে পর্যায়ক্রমে সম্পন্ন হবে হজের অন্যান্য আনুষ্ঠানিকতা।

১২ জিলহজ পর্যন্ত চলবে এবারের হজ কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *