২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম, দেশে আসছে মোনাশ ইউনিভার্সিটির ক্যাম্পাস: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম, দেশে আসছে মোনাশ ইউনিভার্সিটির ক্যাম্পাস: শিক্ষামন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: পুরো মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আগামী ২০২৮ সাল থেকে দেশে সম্পূর্ণ নতুন কারিকুলাম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি জানান, দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে শক্তিশালী অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এখন অনেক বেশি কঠোরভাবে তদারকি করছে এবং শিক্ষার আন্তর্জাতিক মানোন্নয়নে মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে সমঝোতা চুক্তির পাশাপাশি দেশে বিশ্বখ্যাত মোনাশ ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। শিক্ষা খাতে জিডিপির মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দের অতীত চিত্র বদলে বর্তমানে সর্বোচ্চ বাজেট দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তা ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, অর্থের কোনো সংকট না থাকায় দেশের শিক্ষাব্যবস্থাকে চীন বা পশ্চিমা দেশগুলোর মতো উন্নত মডেলে রূপান্তর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি নেতিবাচকতা পরিহার করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *