ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবাব সকাল ১০টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামে আমির হোসেনের মেয়ে। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবার নিয়ে নবীনগরের রুসুল্লাবাদ গ্রামে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সোমবার সকালে সোমাইয়া আক্তার রসুল্লাবাদ থেকে অটোরিকশা করে নবীনগর সরকারি কলেজে ক্লাশ করার জন্য আসছিলেন। পথে নবীনগর বাসষ্ট্যান্ডের কাছে দিকে অটোরিক্সাটি এসে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী মটর সাইকেলের সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোকিশাটি উল্টে গেলে সোমাইয়া নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অটোতে থাকা ৩/৪ জন যাত্রী আহত হন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। এ ঘটনায় আইতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *