জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে উচালিয়াপাড়া এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।
সমাবেশে বক্তব্য তিনি বলেন, “আমি যদি দলের মনোনয়ন পাই তবে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবো। জনগণের ভোট ও ভালোবাসাই আমার শক্তি।”
র্যালি ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
