ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু

ভোলাহাটে সাপের কামড়ে একই দিনে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেড়েছে সাপের উপদ্রব; একই দিনে এক এলাকাতে মৃত্যু ২ জনের। গত ৪ অক্টোবর শনিবার বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধানের জমির পাশে সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে আজিজুল হক (৪৮) এর পায়ে কামড় দেয় বর্তমান সময়ের আতঙ্ক বিষাক্ত রাসেলস ভাইপার। তিনি রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে শনিবার দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে পাশের গ্রাম আলালপুর ক্যাম্প পাড়া আওকাত আলীর ছোট ছেলে রানাউল ইসলাম (৩১) কে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়।

গত সপ্তাহখানেক আগে পাশের গ্রাম হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আনারুল হক (৫২) কে সাপে কাটে। তিনি মাঠে ধানের জমিতে কাজ করা অবস্থায় তার পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপ। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তার পরিবার।

এনিয়ে এলাকাতে নেমেছে যেমন শোকের মাতম আবার সাপে কাটার আতঙ্ক। সাপ আতঙ্কে কেউ যেতে পারছেনা ক্ষেত খামারে। বিশেষ করে বিলের জমি এবং বরই পেয়ারার বাগান। এসব জায়গায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সহ বিলুপ্ত হওয়া অনেক প্রজাতির বিষধর সাপের। উপজেলার বিভিন্ন এলাকাতে সাপে কাটার অনেক খবর শোনা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে গত এক মাসে সাপে কাটা রুগির সংখ্যা ৬ জন। ৪ জনকে এই হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারলেও ২ জন রুগী কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *