জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্নে ২৪ ঘণ্টা মনিটরিং, মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

ওয়ান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সড়ক, মহাসড়ক ও বাস টার্মিনালগুলোতে বাড়ানো হচ্ছে নজরদারি। একই সঙ্গে চালু হচ্ছে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ এবং মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। […]

Read More
আন্তর্জাতিক

নিয়োগ কেলেঙ্কারির তদন্তে ইডির জালে তৃণমূলের সুজিত বসু

ওয়ান নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পৌর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে কলকাতার সল্টলেকে অবস্থিত ইডির সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় পুরো দিন ধরে চলে জেরা। পরে রাতে তদন্তকারী […]

Read More
সারাদেশ

ঈদ বাজারে আলোচনায় ‘ট্রাম্প’ নামের বিশাল মহিষ

ওয়ান নিউজ ডেস্ক: কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর খামারে এবারও নজর কাড়ছে ভিন্নধর্মী নামের গরু ও মহিষ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারের বিশালাকৃতির এক মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মজার বিষয় হলো, মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত একটি খামারে থাকা এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজির […]

Read More
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানে ট্রাম্প, নতুন হামলার আশঙ্কা

ওয়ান নিউজ ডেস্ক: ইরানকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। চলমান শান্তি আলোচনা কাঙ্ক্ষিত অগ্রগতি না পাওয়ায় তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনার বর্তমান ধারা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প প্রশাসন। বিশেষ করে […]

Read More
জাতীয়

শেষ শ্রদ্ধার জন্য শহীদ মিনারে নেওয়া হবে নাট্যজন আতাউর রহমানের মরদেহ

ওয়ান নিউজ ডেস্ক: দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। এর আগে জোহরের নামাজের পর রাজধানীর মগবাজারে […]

Read More
জাতীয়

উচ্চশিক্ষা নিয়ে কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে এ কর্মশালা। ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মশালাটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয় […]

Read More
খেলাধুলা

বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেলেন না দিবালা

ওয়ান নিউজ ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৫৫ সদস্যের এই দলে বড় চমক হয়ে এসেছে পাউলো দিবালার অনুপস্থিতি। কাতার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে এবার প্রাথমিক তালিকাতেই রাখা হয়নি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত এই স্কোয়াড থেকে পরবর্তীতে বাছাই করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের দল, যারা যুক্তরাষ্ট্র, […]

Read More
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় পাকিস্তানের গোপন ভূমিকা নিয়ে নতুন দাবি

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির সময় পাকিস্তান নীরবে ইরানি সামরিক বিমানকে সহায়তা দিয়েছিল— এমন দাবি উঠে এসেছে মার্কিন কর্মকর্তাদের সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সংঘাত চলাকালে ইরানের কয়েকটি সামরিক বিমান পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে আশ্রয় নেয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি ঘোষণার […]

Read More
আন্তর্জাতিক

ইরানঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ওয়ান নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ঘোষণা দেয়। ব্রিটিশ সরকারের দাবি, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা তৈরি এবং বিভিন্ন ধরনের গোপন তৎপরতার সঙ্গে জড়িত। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে […]

Read More
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফারিয়ার মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও: পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিডগনের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে জেলা ফারিয়া ও ম্যানেজার্স ফোরাম এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার্স […]

Read More