খেলাধুলা

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

ওয়ান নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১১১ রানের লড়াকু সংগ্রহ পায় টাইগাররা; যদিও তানজিদ […]

Read More
আন্তর্জাতিক

ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসেছে, হয় সামরিক পদক্ষেপ নয়তো চুক্তি: ট্রাম্পের হুঁশিয়ারি

ওয়ান নিউজ ডেস্ক: ইরানকে ঘিরে চরম উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ কিংবা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান এই অচলাবস্থা আর বেশি দিন চলতে দেওয়া যায় না এবং হয় তাদের সামরিকভাবে […]

Read More
জাতীয়

দিনব্যাপী সফরে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান: উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

ওয়ান নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দিনব্যাপী এই কর্মমুখর সফরে দুপুর […]

Read More
সারাদেশ

আওয়ামী দোসরদের সাথে এক হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে জামায়াত- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রী আমিনুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দায়িত্বভার গ্রহনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান । আজ যখন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ধাবিত হচ্ছি তখন বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও বাইরে তাদের ভিন্ন রূপ […]

Read More
আন্তর্জাতিক

রাশিয়ায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৬, আহত ১

ওয়ান নিউজ ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে চীন সীমান্তের কাছে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান ‘তুপোলেভ টিইউ-৯৫’ বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ক্রাসনোইয়ারোভো শহরের কাছের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণের পর […]

Read More
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়ান নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই […]

Read More
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ২০টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও এর উপাদানে শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব পণ্যে কোনও অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিকস এবং সংশ্লিষ্ট উপাদান আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দেন। দেশটির অভ্যন্তরে এসব পণ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ […]

Read More
জাতীয়

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা

ওয়ান নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় দুপুর পৌনে […]

Read More
সারাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো

ওয়ান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট […]

Read More
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্দিদিল গ্রামে ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার দায়ে গ্রেফতার চাচা জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার  আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে আদালত ফটক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়েতের আমীর মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী […]

Read More