আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পর বন্ধের ঝুঁকিতে সুয়েজ খালও

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের পর থেকে কার্যত বন্ধ হরমুজ প্রণালি। এর জেরে ক্রমাগত হারে বাড়ছে জ্বালানির দাম। কোনোভাবেই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি খুলে দিতে পারছে না যুক্তরাষ্ট্র। শত্রুদের জন্য নৌপথটি বন্ধ থাকবে অনবরত জানিয়ে আসছে ইরান। এমন পরিস্থিতিতে সামনে এলো আরেক খারাপ খবর। বন্ধ হতে পারে সুয়েজ খালও। এমনটি করতে পারে ইরান সমর্থিত ইয়েমেনের […]

Read More
জাতীয়

তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। পূর্ব পরিকল্পনা গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের […]

Read More
সারাদেশ

পঞ্চগড়ে গাছচাপায় ১জনের মৃত্যু, সহায়তা নিয়ে হাজির ইউএনও

একেএম বজলুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মৃত নখিয়া বর্মনের স্ত্রী। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও […]

Read More
সারাদেশ

গাংনীতে তেল পাম্পে হট্টগোল থামাতে গিয়ে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।  শনিবার (২৮ মার্চ) দুপুরে দিকে গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম গোপাল চন্দ্র কর। তিনি […]

Read More
সারাদেশ

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সুমন ধর, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি […]

Read More
দুর্ঘটনা

দেবীগঞ্জে যাত্রী নিয়ে বাস উল্টে গিয়ে পড়ল খাদে

একেএম বজলুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে প্রায় ৪০ জন যাত্রী আহত হন। ডোমার থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী গেটলক বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইচগেট […]

Read More
দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় মহাষ্টমীর পূণ্যস্নানে গিয়ে নদীর পানিতে তলিয়ে এক শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মহাষ্টমীর পূণ্যস্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নদীর পানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিখোঁজ অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। সে খ্রীস্টীয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিশুটির পরিবার […]

Read More
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগানের নিচে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। Uncategorized

মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগানের নিচে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগান থেকে দুর্গন্ধ […]

Read More
দুর্ঘটনা

৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, ২ ঘণ্টায়ও উদ্ধারকাজ শুরু হয়নি

ওয়ান ‍নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছে বিআইডব্লিউটিসি। মূলত একটি ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি নদীতে পড়ে যায়। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ […]

Read More
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুল ইসলামর ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন। যার মাধ্যমে তিনি মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন […]

Read More