ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: সিআইডি জাতীয়

ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসা ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি ‘অস্বাভাবিক’ লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থ পাচার-সংক্রান্ত পৃথক অনুসন্ধান […]

Read More
হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় প্রেসক্লাবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সারাদেশ

হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় প্রেসক্লাবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে এ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের […]

Read More
ঠাকুরগাঁওয়ে ৮৫জন ‍কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৮৫জন ‍কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ৮৫জন কৃষককে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড় কলেজ মাঠে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ইএসডিও ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন […]

Read More
পঞ্চগড়ে ইটভাটায় অভিযান বন্ধ করার জন্য ডিসির কাছে স্মারকলিপি সারাদেশ

পঞ্চগড়ে ইটভাটায় অভিযান বন্ধ করার জন্য ডিসির কাছে স্মারকলিপি

পঞ্চগড়ে ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে ইটভাটা ভাংচুর করার ও সেগুলো বন্ধ করে দেয়ার প্রতিবাদে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিবেশ বান্ধব জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে এবারের মত সাময়িক বিরতির জন্যই স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পঞ্চগড় […]

Read More
সরাইলে চাঁদা না পেয়ে বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ সারাদেশ

সরাইলে চাঁদা না পেয়ে বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঁদা না দেওয়ায় হাজী নিয়ামত খাঁ (৮০) নামে এক বৃদ্ধের জোরপূর্বক স-মিল ও জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা করেও প্রতিকার পাচ্ছেন না ওই বৃদ্ধ। এছাড়া দখলের প্রতিবাদ করায় বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের ভূমিদস্যু চক্রটি মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মূলত বৃদ্ধ হাজী নিয়ামত খাঁর ছেলেরা দীর্ঘদিন ধরে প্রবাসে […]

Read More
সুদানে ড্রোন হামলায় নিহত শহীদ সেনা সদস্য সবুজের নিজ গ্রামে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন সারাদেশ

সুদানে ড্রোন হামলায় নিহত শহীদ সেনা সদস্য সবুজের নিজ গ্রামে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সবুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জানাজা শেষে লাশ দাফন করেছে স্বজনরা,সর্বস্তরের মানুষ, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যগণ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টারে সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসীঘাট […]

Read More
শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ এসআই এমদাদুলের বিরুদ্ধে সারাদেশ

শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ এসআই এমদাদুলের বিরুদ্ধে

বরিশালের বাকেরগঞ্জ থানায় এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় করা অভিযোগ তুলে নিতে বাদী এবং তার পরিবারের অন্য সদস্যদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই শহীদ এমদাদুলের বিরুদ্ধে। এঘটনার তদন্ত কর্মকর্তা এসআই শহীদ এমদাদুল রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সরেজমিনে তদন্তের নামে উল্টো বাদী নাজমা বেগমকে শাসিয়ে গেছেন। ‘অভিযোগ তুলে না নিলে পরে […]

Read More
দেশজুড়ে নির্বাচন কমিশনের জরুরি নির্দেশনা জারি! জাতীয়

দেশজুড়ে নির্বাচন কমিশনের জরুরি নির্দেশনা জারি!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনার জানান যে, অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের দমনে বর্তমানে দেশব্যাপী যে […]

Read More
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে’ একদল উগ্রপন্থি বাংলাদেশ হাউসের মূল ফটকে অবস্থান নেয়। এরপর তারা  চিৎকার করে হুমকি ধামকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার […]

Read More
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে ইসি জাতীয়

তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে ইসি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত রয়েছেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, […]

Read More