ঠাকুরগাঁওয়ে অসহায় ও দু:স্থদের মাঝে লেপ বিতরণ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দু:স্থদের মাঝে লেপ বিতরণ

হিমালয়কন্যা নামে পরিচিত ঠাকুরগাঁওয়ের ঠান্ডা অন্যান্য জেলা গুলির তুলনায় অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে। মিজানুর রহমান ও তার বন্ধুদের সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ জনের মাঝে লেপ বিতরণ করা […]

Read More
ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে সারাদেশ

ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে বিমানটি অবতরণ করে। এদিকে, শরিফ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি […]

Read More
ওসমান হাদির মৃত্যুতে ইসির শোক জাতীয়

ওসমান হাদির মৃত্যুতে ইসির শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এই শোক বার্তা পাঠান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। শোক বার্তায় বলা হয়, শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। […]

Read More
গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর আগুন দেওয়া হয় দীপুর মরদেহে অপরাধ

গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর আগুন দেওয়া হয় দীপুর মরদেহে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৫) কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় ‘তৌহিদি জনতা’। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক কামাল হোসেন জানান, দীপু […]

Read More
শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক জীবনযাপন

শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহবান জানানো হয়। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য, বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে সমবেত […]

Read More
১০ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভেছে প্রথম আলো কার্যালয়ের আগুন জাতীয়

১০ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিভেছে প্রথম আলো কার্যালয়ের আগুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর দেখা যায় নিজেদের কার্যক্রম সমাপ্ত করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। […]

Read More
রাজধানীর ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয়

রাজধানীর ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ সংস্কৃতি ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতের পর এই ঘটনাটি ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, একদল হামলাকারী রাতের কোনো এক সময় ভবনটিতে অতর্কিত প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা […]

Read More
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২ সারাদেশ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে একদল লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ […]

Read More
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা জাতীয়

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা

সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর সম্পাদক নূরুল কবীর একদল উচ্ছৃঙ্খল জনতার হাতে হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কারওয়ান বাজারে অবস্থিত ‘প্রথম আলো’ কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে গেলে তার ওপর চড়াও হয় একদল বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশকিছু ব্যক্তি মারমুখী ভঙ্গিতে নূরুল কবীরের […]

Read More
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শোরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে নেয়া হয় ঢাকা […]

Read More