জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবারে তৃতীয় ব্যক্তি হিসেবে অনন্য ইতিহাস

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবারে তৃতীয় ব্যক্তি হিসেবে অনন্য ইতিহাস

ওয়ান নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) বাংলায় গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; যা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে তার প্রথম ভাষণ এবং এর মধ্য দিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রেখে এক অনন্য ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তিনি। নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এ তথ্য নিশ্চিত করে জানান যে, দেশের মানুষের আবেগ, অনুভূতি ও জাতীয় স্বার্থকে ধারণ করে প্রধানমন্ত্রী তার এই ঐতিহাসিক বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি-নিরাপত্তা এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার দিকগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির গুরুদায়িত্ব পালন করায় এবারের আয়োজনটি বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে; আর মূল ভাষণের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বিশেষ সভার উদ্বোধনী পর্বেও বক্তব্য রাখবেন সরকারপ্রধান তারেক রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *