ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে জখম: ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-ছেলে গ্রেপ্তার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুপিয়ে জখম: ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-ছেলে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেসহ এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-কান্দিপাড়া (মাইমল হাটি) এলাকার খায়েস মিয়া (৪৩) এবং তার ছেলে মাজিদ (১৯)।

বৃহস্পতিবার গভীর রাতে সরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মাজিদ স্থানীয় এক কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত (ইভটিজিং) করত। এ বিষয়ে বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কান্দিপাড়া এলাকায় সংঘবদ্ধ হয়ে আসামিরা রামদা, ছুরি ও রড নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। এতে আল-আমিন নামের এক যুবকসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন। আল-আমিনের ঘাড় ও হাতের রগ কেটে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তাসেল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা (মামলা নং-২৫) দায়ের করেন। ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ বেলাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *