ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান নিউইয়র্ক মেয়র মামদানির, বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞার উদ্যোগকে বললেন ‘অপর্যাপ্ত’

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান নিউইয়র্ক মেয়র মামদানির, বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞার উদ্যোগকে বললেন ‘অপর্যাপ্ত’

ওয়ান নিউজ ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বিল আনার পরিকল্পনাকে স্বাগত জানালেও, একে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে ইসরাইলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাওয়া হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যেই এই বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে মেয়র মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার উদ্যোগটি ইতিবাচক হলেও যুক্তরাষ্ট্রকে আরও সামনে এগোতে হবে এবং বিভিন্ন প্রশাসনের অধীনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়নের বাস্তবতা মোকাবিলা করে এখন ভিন্ন পথে হাঁটতে হবে। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান দাবির মধ্যেই মেয়র মামদানি এই জোরালো অবস্থান নিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *