দলীয় মনোনয়ন না পেয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

দলীয় মনোনয়ন না পেয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

নিজ দলের মনোনয়ন না পাওয়ায় কর্মী সমর্থকরা সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তাদের বহিষ্কারাদেশ হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— সেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে রাস্তা অবরোধসহ সহিংসতা, হানাহানি ও নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। কারনে ওই চার নেতার দলের প্রাথমিক সদস্যসহ বহিষ্কার করা হয়েছে। এরা মনোনয়ন বঞ্চিত সবাই আসলাম চৌধুরীর সমর্থক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *