বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ

ওয়ান নিউজ ডেস্ক:

বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিবিড় নজর রাখছে। একই সঙ্গে দেশটিকে স্থিতিশীল দেখতে চায় জোটটি। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মাইকেল মিলার বলেন, দেশে যেসব ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করা অত্যন্ত জরুরি।

বর্তমান সময়কে পরিবর্তনের সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, “এখন এমন একটি প্রবণতা রয়েছে যে এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তবে আমার পূর্ণ আস্থা আছে যে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।”বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও আশাবাদ জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে দুই পক্ষের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।

এ ছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েশন প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, এ প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশ আরও ভালোভাবে প্রস্তুতি নেবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *