শিরোনাম: সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

শিরোনাম: সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

ডেস্ক রিপোর্ট:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতি বুধবার ও বৃহস্পতিবার আদালতের কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

তবে সপ্তাহের বাকি কার্যদিবসে আদালত স্বাভাবিক নিয়মে সশরীরে পরিচালিত হবে।

এছাড়া ভার্চুয়াল শুনানির জন্য নির্ধারিত মামলার তালিকা এবং সংশ্লিষ্ট মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এ সংক্রান্ত তথ্য জানা যাবে।

এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *