তারেক রহমানের প্রথম বিদেশ সফর: মালয়েশিয়া ও চীন মিশনে বড় প্রত্যাশা

তারেক রহমানের প্রথম বিদেশ সফর: মালয়েশিয়া ও চীন মিশনে বড় প্রত্যাশা

ওয়ান নিউজ ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ রোববার ২১ জুন ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এই সফরের প্রথম ভাগে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন, যেখানে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে স্থবির হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করা এবং দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি হালাল পণ্য রপ্তানিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়া পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন; বেইজিংয়ের এই সফরকে ঘিরে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি ও কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *