দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উপস্থিতি

দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উপস্থিতি

ওয়ান নিউজ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় এক আকস্মিক পরিদর্শনে যান। সেখানে তিনি দীর্ঘক্ষণ পায়ে হেঁটে ‘ফার্ম বেস’-এর চারপাশ ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট জিওসি এবং কমান্ডিং অফিসারের কাছ থেকে সেনাসদস্যদের সার্বিক প্রশিক্ষণ ও রণকৌশলগত প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী গভীর মনোযোগ দিয়ে এক কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সরাসরি একটি ‘রেইড’ মহড়া উপভোগ করেন। যুদ্ধকালীন সেনাদের অবস্থান, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবসম্মত বিভিন্ন প্রশিক্ষণ পর্যবেক্ষণের পাশাপাশি তিনি সরাসরি সেনা বাংকারে নেমে যান এবং ছদ্মবেশে লতাপাতার আড়ালে লুকিয়ে থাকা সদস্যদের সাথে কুশল বিনিময় করে তাদের অনুপ্রেরণা জোগান। মাঠপর্যায়ে দীর্ঘক্ষণ অবস্থানকালে প্রধানমন্ত্রী সেনাদের জন্য তাৎক্ষণিকভাবে রান্না করা খাবার গ্রহণ করেন ও চা চক্রে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সামরিক সদস্যদের আনন্দে উদ্বেলিত করে তোলে। পরবর্তীতে এক নির্দেশনামূলক বক্তব্যে জাতীয় যেকোনো সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন যে, এই দেশপ্রেমিক বাহিনীর ওপর সাধারণ মানুষের অগাধ আস্থা রয়েছে; তাই সর্বদা পেশাদারত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *