পরিচয় নিয়ে সন্দেহ, ভ্যাট কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

পরিচয় নিয়ে সন্দেহ, ভ্যাট কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

ওয়ান নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া কর্মকর্তা সন্দেহে এক ভ্যাট পরিদর্শককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাটসংক্রান্ত কাগজপত্র যাচাই করতে যান। তিনি নিজের পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখালেও প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় কয়েকজন তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে তাকে আটকে রাখা হয় এবং পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় স্থানীয় সবুজ মিয়া নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধরের শিকার হতে হয়। এতে তিনি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *