বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তারা প্রতিবাদ করছে ‘গ্যাস দে বিদ্যুৎ দে’, হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে কিন্তু ফ্যান চলছে তাদের পেছনে। ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ছবিটা ভালো করে দেখেন পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে। এদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে, ‘বিদ্যুৎ দে বিদ্যুৎ দে’ । এই হচ্ছে তারা, তাদের বন্ধু-বান্ধব তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল। এই যে তৃতীয় যে জাহাজটি হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই বাতিল করে দিয়েছিল। তাদেরই সরকার এটি বাতিল করে দিয়েছিল।

জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে ছয় মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ছয় মাসের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি।

ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রিন্সিপাল লিয়াকত আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *