ব্যবসায়ীকে নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা ইউনিয়নে এক ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার আমতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চান্দুরা ইউনিয়নবাসী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাসার গাজী, সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১০ মে সকালে ব্যবসায়ী রূপক রায়কে বিকাশে টাকা পাঠানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্ত আনোয়ার হোসেন। পরে তাকে জিম্মি করে মারধর করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়।

বক্তারা রূপক রায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাজী আনোয়ার হোসেন, কাজী ছানোয়ার রহমানসহ জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আমতলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *