ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২২ বছর। তবে প্রাথমিক অবস্থায় উদ্ধারকৃত মরদেহটির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, আজ সোমবার দুপুরে তিতাস নদীর পারে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান ছিলো। মরদেহটি নদীতে পাওয়া যাওয়ায় নৌ পুলিশ কে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহটির পরিচয় শনাক্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *