ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকায় বসা কে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোঃ হানিফ মিয়া (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মনোবাবুর নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷

স্থানীয় লোকজন জানায়, হানিফ মিয়া নদী পথে নৌকা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। চলাচলের সময় নৌকার নিচে বসতে গেলে বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *