মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ওয়ান নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে এ বিষয়ে আদেশ দেবেন।

মামলার আবেদনে সাবেক সরকারের কয়েকজন উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তাসহ মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সদস্যদেরও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে বহু হতাহতের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।

ঘটনার পর তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। তবে বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের অবহেলা এবং তদারকির অভাবও এ দুর্ঘটনার জন্য দায়ী।

আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে মামলার আবেদনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *