আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার কারণে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হলেও দেশের ভোক্তাদের ওপর পুরো চাপ দেওয়া হয়নি। সরকার এখনও ভর্তুকির মাধ্যমে আংশিক ব্যয় বহন করছে।
সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং নতুন মূল্য ইতোমধ্যে কার্যকর হয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়মিতভাবে তেলের দাম পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনে ভবিষ্যতেও মূল্য সমন্বয় করা হতে পারে।

