নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার করমদীতে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বামন্দী ক্যাম্প পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, করমদী গ্রামের পলাশীপাড়া পাগলা ব্রিজ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম (১৯) ও করমদি গ্রামের আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন(২২)।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আটককৃত দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গাংনীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বামন্দী পুলিশ ক্যাম্পের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হবে।

