ইনস্টাগ্রামে নতুন ফিচার, রয়েছে যেসব সুবিধা

ইনস্টাগ্রামে নতুন ফিচার, রয়েছে যেসব সুবিধা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুবিধার্থে কমেন্টের জায়গায় নতুন একটি ফিচার চালু করেছে। অনেকেই হয়ত ভূল করে সেখানে ক্লিক করছেন। ফলে ব্যবহারকারীদের পুরনো পোস্টগুলো পুনরায় পোস্ট হয়ে যাচ্ছে।

নতুন ফিচারটির আরও কিছু সুবিধা রয়েছে। যেমন-  ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যদি ভুল করে রি-পোস্ট অলশনটিতে ক্লিক করে ফেলেন, তাহলে সাধারণভাবে তার ফলোয়াররা সংশ্লিষ্ট পোস্টটি দুবার দেখতে পাবেন, এমনটা নয়।  রিলসের পাশে থাকছে ফ্রেন্ডস নামের নতুন একটি ট্যাব। যদি কোনও ফলোয়ার ওই ট্যাবে ঢুকে রিলস স্ক্রল করেন, তাহলে রি-পোস্ট হওয়া পোস্টগুলো সেখানে দেখতে পাবেন।

এছাড়া ব্যবহারকারী রি-পোস্ট অপশনটি বেছে নিলে তার ফিডে নতুন একটি ট্যাব তৈরি হবে। সেখানেও দ্বিতীয় বার পোস্ট হওয়া পোস্টগুলো দেখতে পাবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী বা তার ফলোয়াররা। এছাড়াও, ফ্রেন্ডস ম্যাপ নামের নতুন একটি ফিচার এনেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীর বন্ধু বা পরিচিতরা তার লাইভ লোকেশান জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *