দুর্ঘটনা

গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কৃষক […]

Read More
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় কৃষক আব্দুল বাছির-দুই কিডনি বিকলে বাঁচার আকুতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের নসিংসার গ্রামের মৃত দারু মিয়ার ছেলে আব্দুল বাছির-একজন সাধারণ কৃষক। মাটি আর ঘামেই যার জীবন চলত, সেই মানুষটি আজ অসহায় হয়ে পড়েছেন কঠিন এক রোগের কাছে। প্রায় দুই বছর ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন। রোগী ও স্থানীয়রা জানান, তার দুইটি কিডনিই মারাত্মক সমস্যায় আক্রান্ত। বাঁচতে হলে […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা বাতিলের ঘোষণা

অনলাইন ডেস্কআসন্ন এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল পদ্ধতি আর কার্যকর থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো শিক্ষার্থীকে শাস্তি দিতে হলে তা অবশ্যই আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক […]

Read More
জাতীয়

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ

অনলাইন ডেস্কদেশের সিনিয়র সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, একটি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ […]

Read More
জাতীয়

রূপপুরের প্রথম ইউনিটে লাইসেন্স, শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

জেলা প্রতিনিধি, পাবনাপাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশনিং লাইসেন্স পেয়েছে প্রকল্পটি। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক কবীর হোসেন। জানা গেছে, চলতি […]

Read More
আন্তর্জাতিক

ট্রাম্পের সাত দাবিই ‘মিথ্যা’—ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি দাবি করেছেন, ট্রাম্প যে সাতটি বিষয় উল্লেখ করেছেন, তার সবগুলোই অসত্য। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চলমান আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন কলিবফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ […]

Read More
জাতীয়

খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা:খুলনায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনা […]

Read More
জাতীয়

দুই মাস পূর্তিতে আজ সরকারের সংবাদ সম্মেলন

সরকার গঠনের দুই মাস পূর্তি উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই এ তথ্য জানিয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ […]

Read More
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক সোমবার, ভেন্যু ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সূত্রগুলো জানায়, বৈঠকে অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল রোববারের মধ্যেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে বর্তমান অস্থায়ী […]

Read More