আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ান নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক বিশেষ নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের নিয়ে এই […]

Read More
জাতীয়

এ বছর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা নেই, ৬ হাজার কোটি টাকা বাজেটে আগামী জুনের মধ্যে ভোটগ্রহণের লক্ষ্য

ওয়ান নিউজ ডেস্ক: চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ৬ জুনের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার জন্য সার্বিকভাবে প্রায় ৬ […]

Read More
আন্তর্জাতিক

শাহবাজ শরিফের বিশেষ আহ্বানে লংমার্চ স্থগিত করল পাকিস্তানের জামায়াত, তবে মুলতানে ধর্না অব্যাহত

ওয়ান নিউজ ডেস্ক: আকাশছোঁয়া মূল্যস্ফীতি ও পেট্রোলিয়াম লেভির প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে জামায়াতে ইসলামীর (জেআই) ডাকা লংমার্চের পরবর্তী কর্মসূচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরাসরি অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মুলতানে এক সংবাদ সম্মেলনে দলটির আমির হাফিজ নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান যে, প্রধানমন্ত্রী বিদেশ থেকে তাকে ফোন করে পদযাত্রাটি থামানোর আহ্বান জানিয়েছেন […]

Read More
জাতীয়

জনদুর্ভোগ কমাতে লঞ্চে ন্যূনতম ভাড়া বৃদ্ধি, রেল ও সিএনজিতে আপাতত স্বস্তি: সড়কমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চ মালিকদের ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবির বিপরীতে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নৌযানের ভাড়া মাত্র ৭ দশমিক ৫৪ শতাংশ এবং সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার […]

Read More
সারাদেশ

হাইকোর্টের আদেশের পরও ব্রাহ্মণবাড়িয়ার স্টেডিয়াম মার্কেটের দোকান বন্ধের অভিযোগ জেলা প্রশাসকের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের দোকান ভাড়া ও জামানত বাড়ানোকে কেন্দ্র করে জেলা ক্রীড়া সংস্থা ও দোকান মালিকদের বিরোধ গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এরপর আদালতের আদেশের বিষয়টি জেলা প্রশাসককে জানাতে যাওয়ার পরই দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা ক্রীড়া সংস্থার ১৪ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, স্টেডিয়াম মার্কেটের দোকানের মাসিক ভাড়া ১ হাজার টাকা […]

Read More
অপরাধ

দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু: প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে জামায়াত থেকে বহিষ্কৃত বর্তমান এমপি নজরুল

ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এবার জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) […]

Read More
জাতীয়

ন্যাম ভবনে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাপ্ত তথ্যমতে, দুপুর সোয়া দুইটার দিকে এমপি নজরুল বাসায় ফিরে অনেক ডাকাডাকির পর নিজের কাছে থাকা চাবি দিয়ে মূল ফটক খুলতে পারলেও মাঝখানের দরজাটি […]

Read More
আইন ও বিচার

গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাকিব আল হাসান গাংনী উপজেলার অলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়, […]

Read More
সারাদেশ

মেহেরপুরে কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষিজমিতে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদবিল ৭১ নম্বর মৌজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাঁদবিল গ্রামের বাসিন্দারা বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ […]

Read More
সারাদেশ

চালকের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে সশরীরে জামিননামা দাখিল এমপি গাজী নজরুলের

ওয়ান নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন লাভের পর রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে উপস্থিত হয়ে সেই জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। জানা গেছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে গত […]

Read More