আইন ও বিচার

হাদি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছাল ১৭ বারের মতো

ওয়ান নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয়ক শরিফ ওসমান হাদি হত্যার অধিকতর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আবারও পিছিয়ে সপ্তদশ বারের মতো নতুন সময় নির্ধারণ করেছেন আদালত। রোববার (২৮ জুন) মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ […]

Read More
আন্তর্জাতিক

যুদ্ধংদেহী ট্রাম্পের হুঁশিয়ারি: নতুন করে সংঘাত হলে মানচিত্র থেকে মুছে যাবে ইরান

ওয়ান নিউজ ডেস্ক: ইরান পুনরায় যুদ্ধবিরতি চুক্তি অমান্য করলে দেশটির অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দেওয়া হবে বলে চরম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, তেহরান শান্তি চুক্তি লঙ্ঘন করায় মার্কিন বিমান বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদামসহ উপকূলীয় রাডার স্টেশনগুলোতে […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি শিক্ষায় বড় ঘাটতি: ৮ সহস্রাধিক শিক্ষক পদ খালি, ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন পাঠ্যবই

ওয়ান নিউজ ডেস্ক: দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। রোববার (২৮ জুন) সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, শূন্য পদগুলোর […]

Read More
সারাদেশ

মেহেরপুরের পৃথক দুটি সীমান্ত দিয়ে আবারও পাঁচজনকে পুশইন চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও শেওড়াতলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের নোম্যান্সল্যান্ডের পার্শ্ববর্তী ভারতের সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। শুক্রবার (২৬ জুন) ভোরে ভারতের নদীয়া […]

Read More
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী শ্যামল ও আহত যুবক রাব্বি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একচোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজবী। গত সোমবার (২২ জুন) দিবাগত মাধ্যরাতে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আঘাতের পর অস্ত্রোপচার করেও শ্যামলের চোখ রক্ষা করা যায়নি। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পারিবারিক কাজে ঢাকায় […]

Read More
জাতীয়

দুই দেশের বাণিজ্য ও পর্যটন বাড়াতে ঢাকা-তেহরান সরাসরি বিমান যোগাযোগের প্রস্তাব ইরানের

ওয়ান নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন এবং জনযোগাযোগকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইরান। গত সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এই আগ্রহ প্রকাশ […]

Read More
জাতীয়

বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ কার্যালয় চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ান নিউজ ডেস্ক: চীনা বিনিয়োগকারীদের জন্য প্রাতিষ্ঠানিক সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে অত্যন্ত শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে […]

Read More
জাতীয়

বাংলাদেশের সঙ্গে চীনের আরও সুদৃঢ় শিল্প অংশীদারিত্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ওয়ান নিউজ ডেস্ক: বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে চীনা ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বর্তমানে ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে বিশেষভাবে আগ্রহী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন […]

Read More
খেলাধুলা

দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে আবেগাপ্লুত নেইমার, ম্যাচ শেষে চোখে জল

ওয়ান নিউজ ডেস্ক: শতভাগ ফিট না হলে কেবল নামের জোরে বিশ্বকাপে জায়গা হবে না—ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তির এমন কঠোর হুঁশিয়ারির শঙ্কা উড়িয়ে অবশেষে দীর্ঘ ৯৮১ দিন পর সেলেসাওদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে এই তারকা শুধু দীর্ঘ […]

Read More
আন্তর্জাতিক

ভেনিজুয়েলার প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের পর সহায়তার হাত বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ

ওয়ান নিউজ ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় ইতিহাসের অন্যতম এক বিধ্বংসী জোড়া ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশে দাঁড়িয়ে লজিস্টিক ও মানবিক সাহায্য পৌঁছে দিতে ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রক্রিয়াকে দ্রুততর করতে তিনি আমেরিকার সমস্ত ফেডারেল সংস্থাকে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে কাজ করার আনুষ্ঠানিক […]

Read More