ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন সংকট, স্বাভাবিক ডিজেল ও গ্যাস—বিপাকে মোটরসাইকেল চালক, অলস সময় পার করছেন পাম্প শ্রমিকরা

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন সংকট, স্বাভাবিক ডিজেল ও গ্যাস—বিপাকে মোটরসাইকেল চালক, অলস সময় পার করছেন পাম্প শ্রমিকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। অন্যদিকে তেল না থাকায় পাম্পের শ্রমিকরা অলস সময় পার করতে বাধ্য হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে বর্তমানে পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। তবে ডিজেল ও গ্যাসের কোনো সংকট নেই। ফলে ডিজেল ও গ্যাসচালিত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও পেট্রোল ও অকটেননির্ভর যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল চালকরা চরম সমস্যায় পড়েছেন।
মোটরসাইকেল চালকদের অভিযোগ, অনেক পাম্পে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে দীর্ঘপথে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় মাঝপথে তেল শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে চালকদের।

পাম্পে কর্মরত শ্রমিকরা জানান, পেট্রোল ও অকটেনের সরবরাহ না থাকায় তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না। এতে করে প্রায় প্রতিদিনই ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। কাজ না থাকায় তাদেরও অলস সময় কাটাতে হচ্ছে।

এদিকে তেল না পেয়ে অনেক ক্রেতাকে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ডিপো থেকে নিয়মিত পেট্রোল ও অকটেন সরবরাহ না পাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *