কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার, অজিত দেবনাথ, ইকবাল হোসেন, মোঃ আবু নছর প্রমুখ।
এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতৃবৃন্দরা, প্রস্তাবিত দাবি বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে আগামী ১ অক্টোবর থেকে টিকাদানবন্ধসহ আসন্ন ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক্যাম্পেইনের কার্যক্রম ও অন্যান্য রিপোর্ট প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন।
