আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত, আহত-১

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত, আহত-১

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার পোয়া মুহুরী সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মেনথ্যাং (৪০) নামের একজন মায়ানমার নাগরিক নিহত হয়েছে।

একইসঙ্গে একজন বাংলাদেশী নাগরিক আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেনথ্যাং দেশটির নতুনপাড়া গ্রামের তাংলেইয়ের ছেলে।

আহত ম্যাংসার মোরং (৩০) আলীকদম উপজেলার আওতাধীন ৪ নং কুরুকপাতা, ইউনিয়নের গর্জন পাড়ার শাংওয়ানের ছেলে।তিনি বাংলাদেশী নাগরিক।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় সীমান্তের বিপি-৫৫ থেকে পশ্চিম দিকে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুজন জুমচাষি তাদের জুম ক্ষেত দেখতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়।

কক্সবাজার রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে রামু ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার–৫৪-৫৫ মধ্যবর্তী স্থান হতে পশ্চিম দিকে মায়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। অত্র এলাকায়-পাহাড়ের অরণ্যে জুমে চাষ কৃত ধান’সহ অন্যান্য ফসলাদি দেখতে ও ধান আনতে তারা তাদের জুম ক্ষেত দেখতে যাচ্ছিলেন।

৪ নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *