শেরপুরে নালিতাবাড়ীতে বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার

শেরপুরে নালিতাবাড়ীতে বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *