জাতীয়

বন্যা ও বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা, তিন মাস পাশে থাকবে সরকার

ওয়ান নিউজ ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় টানা তিন মাস প্রয়োজনীয় সরকারি সহযোগিতা প্রদান করা হবে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার […]

Read More
জাতীয়

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া, চাপে অর্থনীতি: অর্থমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: দেশের বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে আগের সরকার—এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, এই বকেয়ার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা, যা বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি করছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির বৈঠকে তিনি এসব কথা […]

Read More
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক—আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য

ওয়ান নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত না হওয়াই ভালো—এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার দাবি, দুই দেশের সম্পর্ক খারাপ থাকলে তা আসামের জন্য উপকারী হতে পারে। সম্প্রতি এক ভারতীয় টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান বর্তমান সম্পর্কের পরিস্থিতি পরিবর্তন না হোক। এমনকি তিনি প্রতিদিন প্রার্থনা […]

Read More
জাতীয়

রূপপুরে বিশাল বিনিয়োগ, ৯০% অর্থায়ন রাশিয়ার ঋণে

ওয়ান নিউজ ডেস্ক: দেশের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প হিসেবে পরিচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অর্থনৈতিক ও প্রযুক্তিগত দুই দিক থেকেই নতুন বাস্তবতা তৈরি করছে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই রাশিয়ার ঋণ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে, যা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হবে। সরকারি সূত্র অনুযায়ী, প্রায় ১ লাখ ১৪ হাজার […]

Read More
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু, সীমান্তে কড়াকড়ি নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্কভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা থেকে। এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় রাজ্যের সাতটি জেলার ১৪২টি বিধানসভা আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। ভোটগ্রহণ হচ্ছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক […]

Read More
খেলাধুলা

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, কেমন হতে পারে একাদশ

স্পোর্টস ডেস্কচট্টগ্রাম | বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজকের ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায়। অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে […]

Read More
আন্তর্জাতিক

সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলে ভিসা নাকচ হতে পারে

নিজস্ব প্রতিবেদকঢাকা | বুধবার, ২৯ এপ্রিল শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থায় ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট […]

Read More
সারাদেশ

সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদকঢাকা | বুধবার, ২৯ এপ্রিল সন্ধ্যার মধ্যে দেশের অন্তত ২০টি অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, দিনভর আবহাওয়ার পরিস্থিতি অস্থির থাকতে পারে। বিশেষ করে সকাল […]

Read More
জাতীয়

টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা, চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল রাজধানী ঢাকায় বুধবার ভোর থেকেই শুরু হওয়া টানা বর্ষণে একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, অন্যদিকে নগরজীবনে নেমে এসেছে ভোগান্তি। সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, সৃষ্টি হয় জলাবদ্ধতা ও তীব্র যানজট। সকালের ব্যস্ত সময়ে সবচেয়ে বেশি […]

Read More
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রভাব কমেছে, স্বাধীন দেশগুলোকে ‘নির্দেশ’ দেওয়ার অবস্থায় নেই: ইরান

ওয়ান নিউজ ডেস্ক: স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই—এমন মন্তব্য করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন প্রস্তাব নিয়ে যখন ওয়াশিংটনে আলোচনা চলছে, তখনই তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য আসে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেন, বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সেই প্রভাব আর নেই, […]

Read More