শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন শ্রীবরদী পৌর ছাত্রদল। চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মাঠে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান প্রমুখ। এছাড়াও শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব মো. জাকির খান, যুগ্ম আহ্বায়ক সানজিদুল হাসান বরাত সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সহস্রাধিক নবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, “বর্তমান প্রজন্মের তরুণদের নিয়ে দেশ গড়াসহ রাজনৈতিক ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে এগোতে চায় বিএনপি। তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই পাশে আছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছি। এসময় তিনি আরও বলেন, তোমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *