শিক্ষা ও ক্যাম্পাস

বোরকা পরে অধিদপ্তরে আগুন, গ্রেপ্তার তিনজন

ওয়ান নিউজ ডেস্ক:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ল্যাপটপসহ সংরক্ষিত মালামালের ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছিল। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী বোরকা পরে আগুন লাগান বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার এসব তথ্য […]

Read More
জাতীয়

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

ওয়ান নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ রোববার (৩ মে) শপথ গ্রহণ করবেন। রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ […]

Read More
আন্তর্জাতিক

‘অসদাচরণ’ করলে ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ওয়ান নিউজ ডেস্ক:ইরান কোনো ধরনের ‘অসদাচরণ’ করলে দেশটিতে পুনরায় সামরিক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির প্রাথমিক রূপরেখা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং এখন তিনি এর চূড়ান্ত লিখিত […]

Read More
জাতীয়

জাতীয় কনভেনশনে এনসিপি, দিনব্যাপী আলোচনায় জ্বালানি-অর্থনীতি-মানবাধিকার

ওয়ান নিউজ ডেস্ক:জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আজ দিনব্যাপী কনভেনশনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আয়োজনে উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করছেন এনসিপির […]

Read More
জাতীয়

চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু, উদ্বোধনে প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:দেশের মাঠ প্রশাসনকে আরও কার্যকর ও সমন্বিত করতে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এবারের সম্মেলনে মাঠ প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন […]

Read More
আন্তর্জাতিক

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প, সংশয় কাটেনি

ওয়ান নিউজ ডেস্ক:মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাঠানো ১৪ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরুতেই এ প্রস্তাবের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বর্তমান প্রস্তাবগুলোতে পর্যাপ্ত দায়বদ্ধতার প্রতিফলন নেই। […]

Read More
সারাদেশ

দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জমির মালিকানা দাবি করে দখল করাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলীর হোসেনের ঘাট এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির সদস্যদের উপর হামলা করে এ ঘটনা ঘটায়। বটতলী এলাকার মজিবুল ইসলাম মধু নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। […]

Read More
সারাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল দিয়ে সূচনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেট থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারাদেশে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার […]

Read More
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। শনিবার (২ মে) বিকেলে ১১ দলীয় ঐক্যর আয়োজনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। তিনি আরো বলেন আমরা চেয়েছিলাম দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ […]

Read More
জাতীয়

দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ওয়ান নিউজ ডেস্ক:দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, […]

Read More